ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুই পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৬ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০১:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৮১ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ী সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলার পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ এর সার্বিক দিকনির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার এসআই মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানাধীন বিনোদপুর বাদুরতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় কলেজপাড়া এলাকার নিযয়ামুল মুরসালিন (২৫) ও আবিদ হোসেনকে (২৪) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয় আসামিকে ৬ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

দুই পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৬ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০১:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬