ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুই পরিবার কে ঘর নির্মাণ করে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্য

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৩৪৬ বার পঠিত

ভাঙাচোরা ঘরে কষ্টে দিন কাটাচ্ছে দুই পরিবার। এই কষ্টের খবর পেয়ে দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার ঐ দুই পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।

নতুন ঘর পাওয়া এই দুই পরিবার হলেন ঐ এলাকার মাহমুদা বেগম (৫০) ও অস্বচ্ছল দম্পতি হবিবর রহমান (৬০) এবং মোছা: আবেদা খাতুন (৫০)।

মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে ফিতা কেটে দম্পতির নব-নির্মিত বাড়ি উদ্বোধন করেন খানসামা উপজেলার কৃতি সন্তান ও ছাত্রলীগ নেতা ঐতিহ্য। ঘর পেয়ে এই দুই পরিবার আবেগাপ্লুত হয়ে যায়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম এর উৎসাহ ও অনুপ্রেরণায় এমন মানবিক কাজ করেছেন বলে তিনি বলেন।

জানা যায়, প্রায় ২০ বছর আগে মাহমুদা বেগমের সাথে স্বামীর বিচ্ছেদ হয়। পরে তাঁর ঐ এলাকায় ভাইয়ের বাসার পাশেই একটি ভাঙাচোরা ঘরে কষ্টে দিন কাটান তিনি। বিধবা ভাতার টাকা ও মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে অস্বচ্ছল দম্পতি হবিবর রহমান (৬০) ও আবেদা খাতুন (৫০) দিনমজুরের কাজ করে কষ্ট ভাঙা বাড়িতে বসবাস করে। এই বিষয়ে খবর পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য তাঁদের দুই পরিবারকে টিনের ছাউনি দিয়ে বাড়ি নির্মাণ করে দেন। যাতে তারা ঝড়-বৃষ্টিতেও নিশ্চিতে ও একটু ভাল করে ঘুমাতে পারেন।

ঘর পাওয়া মাহমুদা বেগম বলেন, অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। হামার ভাতিজা ঐতিহ্য ঢাকা থাকি আসিয়া টিন, কাঠ ও বাঁশ দিয়ে ঘর তৈরী করে দিলো৷ ঐতিহ্য ছোয়াটার জন্য দোয়া করি আল্লাহ্ যেন ওর ভালো করে যেন অনেক বড় হয়।

এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, গ্রামের এই পরিবার দুটির দুর্বিষহ জীবনযাপন করার খবর পেয়ে তাদের কাছে বাড়ি করে দেওয়ার অঙ্গীকার করি সেই মোতাবেক বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি যেন কেউ গৃহহীন ও কষ্টে না থাকে। তিনি আরো বলেন, সকল সামর্থ্যবান যদি তাঁদের অস্বচ্ছে প্রতিবেশীদের পাশে দাঁড়ায় তাহলে কেউ কষ্টে দিন কাটাবে না।

উল্লেখ্য, অস্বচ্ছল পরিবারকে ঘর নির্মাণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান ও যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর ফলে তাঁর ইতিবাচক কাজে প্রশংসিত হয়েছেন।

দুই পরিবার কে ঘর নির্মাণ করে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্য

আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪