ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দীঘিনালায় পানিবন্ধী মানুষের মাঝে খাগড়াছড়ি জেলা পুলিশের খাদ্য সামগ্রী প্রদান

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১৫২ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পানিবন্ধীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে মেরুং ইউপির একাধিক এলাকা ও মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে শতাধিক পরিবার।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের আশ্রিত বন্যার্ত মানুষের মাঝে এ-সব খাদ্য সামগ্রী বিতরণ করেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, বন্যার্ত এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং দূর্যোগপূর্ণ পরিস্থিতে খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশ দেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

বন্যার্তদের মাঝে মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী হিসেবে দেয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মুড়ি, চিড়া, গুড়, ওরস্যালাইন ও লবণ ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সার্কেল) তফিকুল আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,ডিআইও ওয়ান আনোয়ার হোসেন, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী সহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এসময় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে সবসময় মানুষের পাশে রয়েছেন ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

দীঘিনালায় পানিবন্ধী মানুষের মাঝে খাগড়াছড়ি জেলা পুলিশের খাদ্য সামগ্রী প্রদান

আপডেট সময় : ১০:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩