ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিন বদলের স্বপ্ন দেখছেন পান চাষিরা

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ৩৫৫ বার পঠিত

বালিয়াকান্দি উপজেলার গ্রামাঞ্চলের আবাদি উঁচু জমিতে, বাড়ির পাশে ও বাড়ির আঙিনায় পান চাষ করে থাকে মৃলত চাষীরা এ অঞ্চলটি আবহাওয়া অনুকূলে থাকায় পান চাষের উপযোগী এরই মধ্যে পানের বরজ করে চাষিরা সাফল্য পেয়েছেন।

তাই পান চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সনৎ দাসের স্ত্রী উল্লাসী দাস,বরজ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন তারা সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াকান্দিতে এখন বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে ফলন ও ভালো লাভজনক হওয়ায় পানের বরজে ঘেরা এই ইউনিয়ন।

উপজেলায় ছোট-বড় প্রায় ৮১৪টি বরজ রয়েছে মিষ্টি পান চাষের বরজ রয়েছে ৫৫৮টি, ঝাল পান ১৫৬টি, ধান, গম, ভুট্টাসহ অন্যান্য ফসলের তুলনায় পান চাষে খরচ কম এবং লাভ বেশি। তাই উপজেলার কৃষকদের পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পান চাষে আগ্রহী হচ্ছেন।

তরুণ উদ্যোক্তা শোভন দাস জানান,আমি জন্ম থেকে দেখে আসছি আমার বাবা ঠাকুরদা এই পান চাষ করছে আমি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে চাই পানের ফলন ভালো হওয়ায় তাদের সংসারে সচ্ছলতা ফিরেছে। পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন বাণিজ্যিকভাবে পান চাষ করেন তারা।

সম্পদ দাস বলেন,আমি বাবার পৈতৃক সূত্রে দীর্ঘদিন পানের বরজ করে আসছি আমার কাছ থেকে এলাকার অনেকেই পানের বরজের কাজ শিখছে। আমার মতো এলাকার অনেকেই এখন পানের বরজের কাজ করে সুন্দরভাবে সংসার চালাচ্ছে।

সনৎ দাস জানান, আমার তিন বিঘার ওপর একটা পানের বরজ আছে, তার বয়স প্রায় ৬ বছর হবে। বর্তমানে প্রতি বিড়া পান আকার ভেদে বড় পানের এক বিড়ার (৮০টি পান) দাম ১১০ থেকে ২৪০ টাকা, মাঝারির দাম ৬০ থেকে ৮০ টাকা ও ছোট পানের বিড়ার দাম ৪০ থেকে ৫০ টাকা বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,রাজবাড়ী জেলার মধ্যে বালিয়াকান্দি উপজেলা পান চাষে বিখ্যাত ৮৫ হেক্টর জমিতে পান চাষ করা হয় এখান থেকে বছরে প্রায় ৩৫ কোটি টাকা কৃষকের লাভ হচ্ছে উপজেলাতে পান চাষিদের কয়েকটি প্রশিক্ষণ করানো হয়েছে।

যে কারণে এই এলাকায় পান চাষ ভালো হচ্ছে। লাভজনক হওয়ায় দিন দিন এখানে পান চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। উৎপাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতেও রপ্তানি হচ্ছে।তাই কৃষি বিভাগের পক্ষ থেকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পান চাষের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

দিন বদলের স্বপ্ন দেখছেন পান চাষিরা

আপডেট সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪