ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর- ৪ আসনের বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে শুভেচ্ছা জানালেন জামায়াতের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা

মোঃ লায়ন ইসলাম খানসামা,(দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৩৩ বার পঠিত

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা।

সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আফতাব উদ্দিন মোল্লা লিখেছেন, “শুভেচ্ছা ও অভিনন্দন আখতারুজ্জামান মিয়া ভাই। দিনাজপুর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ব্যক্তিগতভাবে তাঁকে শুভেচ্ছা জানাই।”

তিনি আরও লেখেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন চিন্তা ও দর্শন থাকতেই পারে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনগণের সামনে তুলে ধরব, আর জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আশা করি, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের আসনটিকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে উপস্থাপন করতে পারব।”

পোস্টের শেষে আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর-৪ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ধন্যবাদ এই আসনের সর্বস্তরের জনগণকে। আশা করি, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে শান্তিকামী মানুষের প্রতিনিধি নির্বাচনে সবাই সহযোগিতা করবেন।”

দিনাজপুর- ৪ আসনের বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে শুভেচ্ছা জানালেন জামায়াতের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা

আপডেট সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫