ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর হিলিতে মাদকসেবীদের হাতে মহিলা খুন

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ২৮৮ বার পঠিত

দিনাজপুরের হিলিতে দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকাতে রেখা বেওয়া নামে এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ উঠেছে।
স্থানীয় মাদকসেবীরা ওই বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি পরিবারের।

বুধবার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি গ্রামের নিহত বৃদ্ধার মাটির ঘরের মধ্য থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতের মেয়ে রিনা বেগম বলেন, আমার মা ওই বাড়িতে একাই থাকতেন। স্থানীয় মাদকসেবীরা মাঝেমধ্যে গিয়ে বাড়িতে আড্ডা দিতো। অবস্থা দেখে মনে হলো, গলায় গামছা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে মাদকসেবীরা। হত্যার পর তার কানের দুল ও ঘরে থাকা টাকার ব্যাগ নিয়ে গেছে। আমার মায়ের হত্যার বিচার চাই।

হাকিমপুর থানার এস আই হামিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্বা মহিলাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পিবিআই ক্রাইম সেকশন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুল রহিম মেডিকেলে পাঠায়।

দিনাজপুর হিলিতে মাদকসেবীদের হাতে মহিলা খুন

আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩