ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে হাকিমপুরের আলিহাট ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি শুরু

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ২৭৮ বার পঠিত

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নে দুই হাজার আটশ জন স্বল্প আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের।

২৩ আগস্ট, বুধবার আলিহাট ইউনিয়নের (১,২,৩) ওয়ার্ড এর জন্য হরিহরপুর বাজারে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ কবির।

টিসিবির পণ্য নিতে আসা ২নং ওয়ার্ডের তাসলিমা বেগম বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য খুব কষ্টের বিষয়! তাই কমদামে এইসব পণ্য কিনতে পেরে আমি খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আতিকুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, টিসিবি পণ্য বিক্রয় ডিলার মানিক চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।

হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আলিহাট ইউনিয়নের তিনটি পয়েন্টে ২ হাজার ৮শ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ৫ কেজি চালসহ প্রতি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী ৩ দিন পর্যায়ক্রমে ইউনিয়নের ৩ টি পয়েন্ট থেকে এসব টিসিবি পণ্য বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডধারীরা নির্দিষ্ট স্থান থেকে তাদের পণ্য সংগ্রহ করতে পারবে বলে জানা গেছে।

দিনাজপুরে হাকিমপুরের আলিহাট ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি শুরু

আপডেট সময় : ০৩:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩