ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১২৮ বার পঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি জানান, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ আছে বন্দরের সকল কার্যক্রমও। একদিন বন্ধের পর আবারো আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ১১:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪