ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১২৮ বার পঠিত

স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) এগারোটায় উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিস-এর আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা: পারুল নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা ভূমি অফিস, তিন ইউনিয়ন, পৌর ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন জানান, হাকিমপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দিনাজপুরের হিলিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪