ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃওয়াজ কুরনী-(হিলি) দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৩৩ বার পঠিত

স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে।

১৫ অক্টোবর, মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি পরিষদ চত্বর থেকে বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধোয়ার মাধ্যমে হাত ধোয়া প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মো. আজমির শেখের সঞ্চালনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা, সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সহ আরও অনেকে।

এসময় বক্তারা উপস্থিত সকলের উদ্দেশ্য বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং আলোচনা করেন। ভবিষ্যতে ক্ষুদে শিক্ষার্থী ও উপস্থিত সকলকে হাত ধোয়া বিষয়ে করণীয় গুলো মেনে চলার আহ্বান জানান।

দিনাজপুরের হিলিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪