ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলিতে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১৫৮ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী একে অন্যকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তে ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার জাজবির সিংয়ের হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেন। এসময় বিএসএফও ৩ প্যাকেট মিষ্টি দিয়ে বিজিবিকে শুভেচ্ছা জানায়।

হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরকে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এর ফেলে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছি।

দিনাজপুরের হিলিতে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

আপডেট সময় : ০৪:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪