ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে জমে উঠছে ঈদের কেনাকাটা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৩৬ বার পঠিত

দিনাজপুরের হিলিতে ইফতারের আগে-পরে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। স্থানীয়সহ বিভিন্ন জায়গা থেকে কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটো নিয়ে ঈদের কেনাকাটা করতে হিলিতে আসছেন ক্রেতারা। তবে এখন শিশুদের পোশাক বেশি কিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, রজমানের ১০ দিন পার হয়েছে। তাই প্রথমে ছেলে-মেয়েদের কেনাকাটা সারছেন তারা। বড়দের কেনাকাটা পরে দেখা যাবে। আর বিক্রেতারা বলছেন, প্রতিবছর ঈদের সময় তাদের দোকানে বেশ ভালো বিক্রি হয়। সবেমাত্র রমজানের ১৩ দিন পার হয়েছে। ক্রেতারা আসছেন ছোট বাচ্চাদের জন্য পোশাক কিনতে। ধীরে ধীরে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

রবিবার (২৪) মার্চ) হিলি বাজারের ঈদের কেনাকাটা করতে বগুড়া থেকে মাইক্রো নিয়ে এসেছেন মো. শফিউল্লাহ। তিনি বলেন, ‘আমরা পরিবারসহ বগুড়া থেকে হিলিতে এসেছি ঈদের কেনাকাটা করতে। ছোট ও বড়দের জন্য তৈরি পোশাক কিনবো। বিভিন্ন দোকান ঘুরে দেখছি। পছন্দ হলে কিনবো। সঙ্গে মসলাপতির কেনাকাটাও করার ইচ্ছে আছে।’

আরেক ক্রেতা মো. সাইফুল ইসলাম। তিনি এসেছেন জয়পুরহাট থেকে। সাইফুল ইসলাম বলেন, ‘আজ রমজানের ১২ দিন। বিকেলে হিলিতে এসেছি। বাচ্চাদের জন্য ঈদের তৈরি পোশাক কিনতে। আগে বাচ্চাদের কিনবো। পরে বড়দের দেখা যাবে। প্রয়োজন হলে আরও একদিন আসবো। বিভিন্ন দোকানে দেখছি। দামেদরে মিলে গেলে কিনে নেবো।’

হিলি বাজারের লাবণ্য ফ্যাশনের মালিক মো, আনারুল ইসলাম বলেন, ‘এখনো পুরোপুরি কেনাকাটা শুরু হয়নি। সবেমাত্র রোজার( ১৩) দিন পার হয়েছে। এখন যারা আসছেন তারা মূলত বাচ্চাদের জন্য কেনাকাটা করছেন। ধীরে ধীরে বিক্রি আরও বাড়বে।’

আনারুল ইসলাম আরও বলেন, ‘দুই ঈদ আর পূজার সময় যা বিক্রি হয়। তারপর তো অনেকটা অলস সময় পার করতে হয়। ২০ রোজার পর কেনাকাটা বাড়তে পারে।’

দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে জমে উঠছে ঈদের কেনাকাটা

আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪