ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৯৫ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থানের পুরাতন কবর খুঁড়ে রাতের আঁধারে ৪ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি জানাজানি হলে কবরস্থানে মানুষের ঢল নামে। এ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কবরবাসীর আত্মীয়স্বজনরা। এমন ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসক মাহমুদুল হাসান ও (ওসি) আসাদুজ্জামান আসাদ।

স্থানীয়রা জানায়,এই কবরস্থানে বছরের তিনবার ফলন দেয় এমন কিছু আম গাছ ও তাল গাছ রয়েছে। আজ বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় কিছু ছেলে সেই আম ও তাল পারতে এসে দেখেন পাশাপাশি ৪টি পুরাতন কবরের নিরাপত্তা বেষ্টুনী খোলা এবং কবর খোঁড়া অবস্থায় রয়েছে। তখন ভিতরে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন কঙ্কাল নেই।

এদের মধ্যে সাব্বির হোসেন নামে এক যুবক জানাই, আমি দুই দিন আগে আম পাড়তে আসছিলাম। তখন ৪ টি কবর ভালো দেখে ছিলাম। আজকে আম পারতে এসে দেখি। কবরের খাড়াল গুলো উঠানো ও এলোমেল অবস্থায় পড়ে রয়েছে। তখন বিষয়টি আমরা স্থানীয় লোকজনদের কে অবগত করি।

স্থানীয় শেখ শহীদ নামে এক যুবক জানাই, বিগত দিনেও এই কবরস্থান থেকে ৬ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ দুপুরে আমরা জানতে পারি আবারও ৪ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। যে সকল কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে এই কবর গুলো প্রায় ৮-৯ মাস পূর্বের।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, এখানে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে বলে আমরা জানতে পারি এবং সারা দেশে কঙ্কাল চোরের একটি চক্র আছে। মাঝেমধ্যে এমন খবর শোনা যায়। আজকের বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। যেহেতু ঘটে গেছে আর যেন না ঘটে সেজন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ৪টি পুরাতন কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখা গেছে। মানুষের কঙ্কাল নিয়ে যারা ব্যবসা করে তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা ধারণা করছি । আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

দিনাজপুরের ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩