ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৩২৯ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আদিবাসী বৃদ্ধ বিশ্বনাথ টুডু (৭৫)। দীর্ঘদিন থেকে একাকী নিঃসঙ্গ জীবনযাপন করতেন তিনি। স্ত্রীর সন্তান থাকলেও, আলাদা একটি বাড়িতে একাই বসবাস করতেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ীর (আদিবাসীপাড়া) নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

পরিবার ও স্থানীয়দের ধারণা গত দুদিন আগে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। নিহত বিশ্বনাথ টুডু (৭৫) কশিগাড়ী গ্রামের মৃত রায়া টুডুর ছেলে। পেশায় তিনি কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত বিশ্বনাথের প্রতিবেশী ডেভিড কিস্কু বলেন, বিশ্বনাথ অধিকাংশ সময় চোলাই মদ খেতেন। দিনের বেশিরভাগ সময় তিনি একাকী মাতাল অবস্থায় থাকতেন। খাবার সে একাই রান্না করে খেতেন। মনের অশান্তি থেকে হয়ত সে আত্মহত্যা করেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সুরতহাল প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। গত বুধবার বিকালে থেকে তাকে ঘোরাফেরা করতে দেখেননি গ্রামবাসী। ধারণা করা হচ্ছে ওই দিন রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যেকোনো সময় সে আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ থানায় আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪