ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে পানি পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১৫১ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে রাসেল ইসলাম (১১) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বারপাইকার গড় এলাকায় মইলা নদীতে এ ঘটনা ঘটে।
রাসেল ইসলাম ঐ এলাকার লোকমান শেখ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায় , দুপুরে বাড়ির পাশে মইলা নদীর কোমর পানিতে গোসল করতে নামে শিশুটি।
অনেকক্ষণ শিশুটিকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, শিশুটি আনুমানিক দুপুর ১ টার দিকে পানিতে নেমে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী বিকাল ৪ টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। আমরা গিয়ে মৃত্যু অবস্থায় রাসেল ইসলামের লাশ উদ্ধার করি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন,আজ দুপুরে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

দিনাজপুরের ঘোড়াঘাটে পানি পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩