ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দায়িত্ব যেন দেয় না ছুটি

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ১৮৮ বার পঠিত

ঈদের ছুটি হয়ে গেছে সকল সরকারি বেসরকারি অফিস,বন্ধ হয়ে গেছে সকল মার্কেটের দোকানপাট। ঈদের ছুটি কাটানোর জন্য যার যার মত ছুটে যাচ্ছে নিজ জন্মস্থানে, নিজ পরিবারের কাছে। উদ্দেশ্য সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের ছুটি সবাই পেলেও ছুটি নাই নিরাপত্তা কর্মী, নৈশপ্রহরীদের।

সরকারের ঘোষণা অনুসারে ২০ এপ্রিল ঈদের ছুটি হয়ে গেছে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান। সেই সাথে বন্ধ রয়েছে মার্কেটের দোকানপাট, অধিকাংশ ভাড়াটিয়ার চলে গেছে গ্রামের বাড়ী যার ফলে ফাঁকা হয়ে গেছে বাসা বাড়ী, অফিসের সকল কর্মচারী কর্মকর্তা যখন অফিস রেখে গ্রামের বাড়ী, দোকান মালিকরা যখন দোকান বন্ধ করে নিশ্চিতে ঈদ করতে চলে গেছেন তখন সকল দায়িত্বের ভার এসে পড়েছে নিরাপত্তা কর্মী নৈশপ্রহরীদের।

আগের থেকে আরও বেশি সজাগ থাকতে হচ্ছে তাদের। শিল্পাঞ্চল আশুলিয়ায় ছোট বড় অনেক মার্কেট দোকানপাট রয়েছে। এসকল মার্কেটের নিরাপত্তার দায়িত্ব এখন সিকিউরিটি গার্ডদের উপর।

নরসিংহপুর এক মার্কেটের নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন- ঈদের ছুটির ফলে গার্মেন্টস বন্ধ যার ফলে শ্রমিকরা যার যার এলাকায় চলে গেছে। আর এই এলাকার সকল দোকান মালিকের কাস্টমার হলো শ্রমিকরাই। শ্রমিকরা না থাকলে বেচাকেনা হয় তেমন হয় না যার ফলে দোকান্দারও চলে গেছে নিজ নিজ এলাকায়। কিন্তু আমারতো আর ছুটি নাই। এলাকা পুরাই ফাঁকা যার ফলে চোর চেছরা উৎপাত বেড়ে যায়।মার্কেটের কোন দোকানে যাতে কোন চুরি ঘটনা না ঘটতে পারে সেই জন্য আমার কোন ছুটি নাই। কারন এই মার্কেটের নিরাপত্তার দায়িত্ব তো এখন আমার। আর আমার দায়িত্ব আমাকে সঠিক ভাবে পালন করতে হবে।

সিকিউরিটি গার্ড কাউছার বলেন আমি হামীম গ্রুপে সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছি, বৃহস্পতিবার ছুটির পর সবাই চলে গেলেও আমরা সিকিউরিটি গার্ডরা ছুটি পাই নাই। কারন এই ফ্যাক্টরীর নিরাপত্তার দায়িত্ব তো এখন আমাদের।

এই প্রসঙ্গে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন- ঈদের ছুটির ফলে অনেক মার্কেট দোকানপাট, কারখানা বন্ধ রয়েছে যার ফলে আমরা নিয়মিত টহল দিচ্ছি, যাতে কোন প্রকার চুরি ডাকাতির মত ঘটনা না ঘটে সে দিকে আমরা বিশেষ নজরদারি রাখছি। এতে ঢাকা জেলা পুলিশ সুপার ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ রয়েছে। সেই সাথে মার্কেট, কারখানার সিকিউরিটি গার্ডদের নিকট আমাদের নাম্বার দিয়ে রাখছি যাতে কোন রকম কিছু সন্দেহ হলেই সাথে সাথে আমাদের কল করতে পারে।

ট্যাগস :

দায়িত্ব যেন দেয় না ছুটি

আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩