ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দলের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালো হাজী সোহেল

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৭৬ বার পঠিত

সারা দেশে শুরু হওয়া সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে, গত ২৭ এপ্রিল ২০২৪ তারিখে, সিনিয়র মাদ্রাসা মাঠে যৌথ কর্মীসভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী হাজী সোহেলকে নিয়েই মূলত যৌথ কর্মীসভা। হাজী সোহেল জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী পৌর শাখার অন্যতম সিনিয়র সহ-সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত হয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। শেষে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েও তাকে প্রত্যাহার করতে হলো দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে।

বিশেষ করে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানার কর্মীসভার বক্তব্যে, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাজী সোহেল এবং উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসানকে নির্বাচন থেকে সরে আসার নির্দেশনা দিলে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের দুজনকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

বিএনপির যৌথ কর্মীসভায়, নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টারের সঞ্চালনায়, প্রধান অতিথি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আজিজুল হক, জেলা যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নুরজামাল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রুমন কাইয়ুম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব আল- আমিন হক রবি, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাসান হাফিজুর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আকাশ, পৌর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মুন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তিনি আরও বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচনের মতই কোন নির্বাচনে অংশগ্রহণ করব না।

ট্যাগস :

দলের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালো হাজী সোহেল

আপডেট সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪