ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দলিল লেখক মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা — কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা :
  • আপডেট সময় : ০৬:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১০১ বার পঠিত

গাইবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নে দলিল লেখকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

মোস্তাফিজুর রহমান মল্লিক বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাঁকে বুধবার সংবর্ধনা দেয়া হয়।

গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, সহকারী নকল নবীশ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ ও বিশেষ অতিথি ছিলেন সদর সাব রেজিস্ট্রার মো. লাবীব আফতাব।

বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা শাখার সভাপতি আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ, অফিস সহকারী আনিছুর রহমান, দলিল লেখক সমিতির সদস্য শহিদুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দলিল লেখক জাহাঙ্গীর আলম।
সংবর্ধনার জবাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, দেশের ৩০ লাখ দলিল লেখক রয়েছেন।

তারা দেশের উন্নয়নে মানুষকে সেবা দিয়ে চলেছেন। দলিল লেখকদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি তাদের পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন ।

ট্যাগস :

দলিল লেখক মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা — কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়

আপডেট সময় : ০৬:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫