ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

“দক্ষিন-পশ্চিঞ্চলে মানুষের অপেক্ষার পালা শেষ” রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে ট্রেন

গোয়ালন্দ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

অপেক্ষার পালা শেষ। রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ীর উপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার শিডিউল করেছে রেলওয়ে। ১ নভেম্বর সুন্দরবন এক্সপ্রেস ও ২ নভেম্বর বেনাপোল এক্সপ্রেস আসা-যাওয়া করবে বলে নিশ্চিত করেন রাজবাড়ী রেলওয়ে ষ্টেশন মাস্টার তম্ময় কুমার দত্ত।
তিনি জানান, ১ নভেম্বর খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস আর সিরাজগঞ্জ যমুনা সেতু হয়ে যাবে না। রুট পরিবর্তন করে পোড়াদহ জংশন থেকে এটি কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে উঠবে পদ্মা সেতুতে। এর পর থেকে এ পথেই যাতায়াত করবে ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস রাত ২.০০টায় রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনে এসে পোঁছাবে এবং ৫মিনিট বিরতি দিয়ে রাত ২.২৫ মিনিটে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাবে। বেনাপোল এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনে এসে পোঁছাবে এবং ১০মিনিট বিরতি দিয়ে সন্ধ্যা ৬.১০মিনিটে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাবে।
রাজবাড়ী সরকারি কলেজের সাথী খানম নামের এক শিক্ষার্থী বলেন, স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। ৩ ঘণ্টায় নিরাপদ ভাবে ঢাকায় যেতে পারবো। এটা ভাবতেও অবাক লাগছে। কারণ একটি সময় দৌলতদিয়া ফেরি ঘাটের ৭/৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। অসুস্থ্য মানুষের অসহ্য যন্ত্রনা পোহাতে হয়েছে। এখন যানজট মুক্ত ৩ঘণ্টায় নিরাপদে ঢাকায় যেতে পারবো। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে।
ছিদ্দিক মিয়া নামের এক ব্যবসায়ী বলেন, রাজবাড়ী থেকে ট্রেনে ঢাকায় যাবো। এই বাস্তবতা আজ আমাদের দুয়ারে। এতে রাজধানীর সাথে এই অঞ্চলের ব্যবসায়ী ভাবে আরোও অনেক উন্নয়ন হবে। কারণ একটি সময় লাভের বেশি অংশ আমাদের পরিবহন খরচ হয়ে যেত। ৩/৪দিন পর মালপত্র এসে পোঁছাতো। এখন ৩ ঘণ্টায় এসে পোঁছাবে।
রাজবাড়ী একাধিক শিক্ষার্থী বলেন, উচ্চ শিক্ষা অর্জনের জন্য ঢাকা আসা-যাওয়া প্রয়োজন। রাজবাড়ী থেকে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় আমরা সকালে ঢাকায় গিয়ে কাজ করে বিকালে ফিরে আসতে পারবো। যানজটে আর পরে থাকতে হবে না। নিরাপদে ঘরে ফিরে আসতে পারবো। তবে তারা একটি দাবি করে বলেন, রাজবাড়ী জেলায় মাছপাড়া, পাংশা, কালুখালী, বেলগাছি, সূর্যনগর, রাজবাড়ী, পাঁচুরিয়া, খানখানাপুর ও বসন্তপুর সহ মোট ৯টি রেলওয়ে ষ্টেশন রয়েছে। এর মধ্যে শুধু রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনে এই ট্রেনে যাত্রী উঠা-নামা করতে পারবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি রেলওয়ে ষ্টেশনে ১/২ মিনিট বিরতি দিলে জেলার সর্ব সাধারন মানুষ সহজে পদ্মা সেতু হয়ে ট্রেনে ঢাকায় আসা-যাওয়া করতে পারতো।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন ঢাকায় যাওয়ায় “রাজবাড়ীর মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। কৃষি খাতে, শিক্ষা-স্বাস্থ্য ও ব্যবসায়ে অনেক উন্নত হবে। সকল ক্ষেত্রে সাধারন মানুষের পরিবর্তন হবে।

“দক্ষিন-পশ্চিঞ্চলে মানুষের অপেক্ষার পালা শেষ” রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে ট্রেন

আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩