ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে সেফহোম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৪১৯ বার পঠিত

গোয়ালন্দ উপজেলার অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ সেফহোমে অবস্থানরত শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শিক্ষা উপকরণের মধ্যে ছিলো সংগঠনের নাম সম্বলিত খাতা ও কলম। এসময় খাতা-কলম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ সংস্থার ম‍্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের সভাপতি ও দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড জিতু শেখের পাড়ার বাসিন্দা (বর্তমান প্রবাসী) আল মাসুদ রানা মুঠোফোনে জানান, আমরা কয়েকজন প্রবাসী ও স্থানীয় যুবক মিলে আমাদের সংগঠনটি নিজস্ব অর্থায়নে পরিচালনা করি। এলাকার অসহায় মানুষ, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে-মধ‍্যেই কিছু সহযোগিতা করে থাকি।

এরই ধারাবাহিকতায় এবার দৌলতদিয়ায় ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আশা করছি আগামীতে আরও সহযোগিতা করার ইচ্ছা রয়েছে।

দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে সেফহোম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০২:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪