ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

তাহিরপুর পাটলাই নদীতে অবশেষে ব্যবসায়ী ধর্মঘট প্রত্যাহার

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০৬ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে টোলের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তিন শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলির চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির ডাকা অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট আট দিন পর প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর)এই তিন শুল্ক স্টেশন থেকে নদীপথে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু হয়েছে। এর আগে রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের বৈঠকে নদীতে অতিরিক্ত টাকা আদায় বন্ধের আশ্বাস পেয়ে নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

জানা যায়,গত ১০ সেপ্টেম্বর দুপুর থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং পাটলাই নদীপথে পরিবহন বন্ধ রাখেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলির আমদানিকারকরা। সুনামগঞ্জের এসব শুল্ক স্টেশনের প্রায় ৭০০ আমদানিকারক পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চুনাপাথর ও কয়লা পাঠান। ব্যবসায়ীদের অভিযোগ, তাহিরপুরে পাটলাই নদীর ডাম্পের বাজার নৌকাঘাটে মালামাল লোড দেওয়ার সময় নিয়ম অনুযায়ী প্রতি নৌকা থেকে ৫০০ টাকা টোল আদায়ের কথা, সেখানে খাস কালেকশনের নামে ৫ হাজার টাকা আদায় করা হয়। আইডব্লিউটিএ’র নামে নৌকা প্রতি ১০ থেকে ২০ হাজার টাকাও আদায় করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রশিদ দেওয়া না বলেও অভিযোগ আছে। এ কারণে এই শুল্ক স্টেশনের ক্রেতা কমে যাচ্ছে, নৌযানও এই পথ দিয়ে কম আসছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য মালামাল বিক্রি ও পরিবহন বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।

নৌ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ তালুকদার।তিনি বলেন, আজ থেকে ক্যারিং চলছে। ধর্মঘট প্রত্যাহার করায় শ্রমিকরা আবার কাজের সুযোগ পেয়েছেন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক সুব্রত রায় বলেন,নদীতে বিআইডব্লিউটিএ’র একটা রেট আছে। সেই অনুযায়ী টোল আদায় করা হবে। কারণ, এখানে ইজারা দেওয়া আছে। আমাদের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, টোল আদায়ের সাথে সাথে স্লিপ দিতে হবে। এর বাইরে কোনো অনিয়ম হবে না। কেউ নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর পাটলাই নদীতে অবশেষে ব্যবসায়ী ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩