ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাল গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২, আহত-১

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৩৪ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে ষাটকাকড়া নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলারোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন।
নিহতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।
পুলিশ জানায়, আজ ২ ডিসেম্বর সন্ধায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে আসে। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী। আহত হয় ১০ বছর বয়সের আবু হানিফ নামে অপর এক শিশু। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

তাল গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২, আহত-১

আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩