ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

তালা কলাগাছি রাস্তার বেহাল দশা

আবু সাঈদ সরদার-তালা(সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২২১ বার পঠিত

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ২ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশায় বিপাকে পড়েছে ৫০০০ হাজারেও অধিক মানুষ।

কলাগাছি গ্রামের অধিবাসীরা জানান, খেশরা ইউনিয়নের শালিকা থেকে দলুয়া ১০ কিলোমিটার রাস্তার উভয় পারশে ৪ কিলোমিটার করে পিচ ঢালাই রাস্তা হয়েছে।

মাঝে ২ কিলোমিটার রাস্তা কাঁচা। প্রায় ৫০০০ অধিবাসীর বসবাস কলাগাছি গ্রামে। ২ কিলোমিটার লম্বা কলাগাছি গ্রামটির একটি মাত্র যোগাযোগের পথ আমাদের। গ্রামের রাস্তায় এতই খারাপ তা ভাষায় বর্ণনা করা যাবে না।

বর্ষা মৌসুমী গ্রামের অসহায় সাধারণ মানুষের দুর্ভাগের সীমা থাকেনা। দরিদ্র অসহায় গ্রামবাসীর হঠাৎ যদি কেউ বর্ষাকালে অসুস্থ হয় তবে গ্রাম অতিক্রম করার একমাত্র ব্যবস্থা রোগীকে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়।

কলাগাছি সরঃ প্রাথঃ বিদ্যাঃ এর প্রধান শিক্ষক বলেন,
কলাগাছি সরঃ প্রাথঃ বিদ্যাঃটি জাতীয় ও স্থানীয় ভোটের ভোট কেন্দ্র। উপজেলা নির্বাহী অফিসার ভোট কেন্দ্র পরিদর্শন করতে এসে আটকে যান এই কাচা রাস্তায়।

দুর্গম যোগাযোগ ব্যবস্থার জন্য ভোট পরিচালনাকারী ও ভোটারদের খুব অসুবিধা হয়। কলাগাছি সম্মিলনী মাধ্যঃ বিদ্যঃ ও সরঃ প্রাথঃ বিদ্যালয়ের কোমলমতি ছেলেমেয়েদের বিদ্যালয়ে আসতে খুবই অসুবিধা হয়।

এ বিষয়ে এম,পি মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউ পি চেয়ারম্যান, ও কলাগাছি ওয়ার্ড মেম্বার সম্পূর্ণ অবগত আছেন বলে দাবি এলাকাবাসীর।
একবার এমপি মহোদয় অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এসে পুজা মন্ডলের সামনে স্থানীয় গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন এবার এসেছি কাঁচা রাস্তা দিয়ে পরের বার আসবো পাকা রাস্তা দিয়ে।

খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লালটু জানান,কলাগাছি এ রাস্তার ব্যাপারে এমপি মহোদয়কে জানানো হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তালা কলাগাছি রাস্তার বেহাল দশা

আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩