ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনগত বাধা নেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

প্রতিদিনের ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২১৬ বার পঠিত

Oplus_131072

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় তাঁর জানা মতে কোনো আইনগত বাধা নেই। যদি কোনো বিধিনিষেধ থেকেও থাকে, সরকার তাঁর ফেরাকে সহজ করতে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং দেশে এলে নিরাপত্তা দেওয়ার ব্যাপারেও সর্বোচ্চ চেষ্টা করবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমান যথেষ্ট বিবেকবান ও বুঝদার ব্যক্তি। তিনি পরিস্থিতি মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেবেন কখন দেশে ফিরবেন। তাঁর ভাষায়, “উনি সঠিক সময়েই দেশে ফিরবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে না ফেরাকে কেন্দ্র করে যেসব মন্তব্য বা প্রশ্ন তোলা হয়, সেগুলো তাঁর কাছে অরুচিকর মনে হয়। এটি মা-ছেলের সম্পর্কের বিষয়—এখানে বেগম খালেদা জিয়ার কোনো পরামর্শ আছে কি না বা তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত কী—এসব নিয়ে অযথা আলোচনা করা ঠিক নয়।
উপদেষ্টা শেষে বলেন, “সবকিছু সবচেয়ে ভালো উনারাই জানেন—কখন আসতে হবে এবং কোন পদক্ষেপ কখন নিতে হবে।”

ট্যাগস :

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনগত বাধা নেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫