ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারেক রহমানের জাতিসংঘ ভাষণ ঘিরে নওগাঁয় আইনজীবীদের আনন্দ মিছিল

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ:
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১০৩ বার পঠিত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন অধ্যায়ের সূচনা হওয়ায় নওগাঁয় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ বার ইউনিটের উদ্যোগে বার ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় বার ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংগঠনের জেলা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আবু জাহিদ মোহাম্মদ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোর্তজা মহাতাব উদ্দিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জাকারিয়া হোসেন বলেন,”বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য রেখে দেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্বশান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরেছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সরকারের এই কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমানের জাতিসংঘ ভাষণ ঘিরে নওগাঁয় আইনজীবীদের আনন্দ মিছিল

আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬