সংবাদ শিরোনাম ::
তানোরে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন রং তুলির আঁচড়ের অপেক্ষা
সোহানুল হক পারভেজ,তানোর( রাজশাহী) :
- আপডেট সময় : ০৯:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৬২ বার পঠিত
এবারও আসন্ন দূর্গা পূজার দূর্গা আসছে নৌকায় চড়ে। আর ফিরে যাবে ঘটকে করে। পূজোর বাকি মাত্র ১৯দিন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। ইতোমধ্যে রাজশাহী মহানগর ও উপজেলা জুড়ে দেখা গেছে, প্রায় প্রতিটি মন্ডপে চলছে জোরেশোরে প্রতিমা তৈরির কাজ। এখন শুধু রং তুলির আঁচড়ের আপেক্ষায় পূজারীরা।
অন্যদিকে দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালন লক্ষে তানোর থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি আব্দুর রহিম।




















