ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তরুণ সমাজকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে মুক্ত রাখতে মাঠে ফিরিয়ে আনতে হবে — ইবাদুল হক রুবায়েদ

জাহাঙ্গীর আলম (মুকুল),ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৫৮ বার পঠিত

তরুণ প্রজন্মকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী, খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। তিনি বলেন, “সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে তরুণদের মাঠমুখী করে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে হবে।”

রবিবার (৬ জুলাই) তার সার্বিক তত্ত্বাবধানে ডুমুরিয়ার রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ‘শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট’। রুদাঘরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মজিদ জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাদুল হক রুবায়েদ।

প্রীতি ম্যাচে ডুমুরিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একটি দল (আর্জেন্টিনা একাদশ) এবং স্থানীয় তরুণদের নিয়ে গঠিত দল (ব্রাজিল একাদশ) প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ২-১ গোলে বিজয়ী হয় স্থানীয় তরুণ একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, মশিউর রহমান লিটন, প্রভাষক মঞ্জুর রশিদ, মাস্টার আইয়ুব আহমেদ, গাজি মোনাইয়েম, গাজি সাইদুজ্জামান বাবু, শাহীন আলম, আবু সাইদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার ক্রীড়াপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তরুণ সমাজকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে মুক্ত রাখতে মাঠে ফিরিয়ে আনতে হবে — ইবাদুল হক রুবায়েদ

আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫