ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঢাবি খানসামা উপজেলা ছাত্র সংসদের দায়িত্বে রমজাব-জিসান

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১২৪ বার পঠিত

Oplus_131072

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার খানসামা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস) এর ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ রমজান আলী ও সাধারণ সম্পাদক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জিসান। তাঁরা দুজনেই ঢাবির ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাবি ক্যাম্পাসে এক সাধারণ সভা শেষে বিগত কমিটির সভাপতি মো: শাহিন আলম এবং সাধারণ সম্পাদক মোছা: ফারহানা রুমি এবং উপদেষ্টামণ্ডলী আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।

প্রসঙ্গত,ডুকাস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি ক্লাস ও পরীক্ষার যাতায়াত খরচ বহন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহায়তা, কুইজ প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংগঠনটি সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নানা পুরস্কার অর্জন করে।

ঢাবি খানসামা উপজেলা ছাত্র সংসদের দায়িত্বে রমজাব-জিসান

আপডেট সময় : ০৩:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬