ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডুমুরিয়ায় হাত-পা বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৯৪ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় মহিদুল শেখ মিলন (৩৯) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর কাকুড়পাড়া এলাকার ওমর আলী শেখের ছেলে।

বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে উপজেলার উত্তর গোবিন্দকাটি এলাকার একটি বাগান থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত মিলন শেখ পেশায় ভ্যানচালক। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ভ্যান নিয়ে বের হন এবং ওইদিন বিকেল বেলা পর্যন্ত তিনি চুকনগর বাসষ্ট্যান্ড এলাকায় ছিলেন। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে একটি বাগানে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে তার মরদেহটি। 

প্রত্যক্ষদর্শীরা জানান,লোকটির দুই পা, হাত ও মুখ শক্ত করে বাঁধা ছিল। এছাড়া গলায় রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে রাখা ছিল। তাদের ধারণা, হত্যাকারীরা তাকে মেরে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। 

এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি(তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ভ্যানচালক মিলন শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়া চলছে।

ডুমুরিয়ায় হাত-পা বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫