ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত, আহত ৫

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৬:৫১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১০৭ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৬) নামে এক বাস ড্রাইভারের মৃত্যু হয়েছে। একই ঘটনায়  ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার চুকনগর বটতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক বাস ড্রাইভার মফিজুল ইসলাম সাতক্ষীরার মধুমোল্লার ডাংগী এলাকার জনৈক গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,গতকাল (১৯ জানুয়ারী রোববার) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা থেকে খুলনা মেট্রো-জ ১১-০০৭৬ নম্বরের বাসটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগর বটতলা এলাকায় পৌঁছে একটি ভ্যানকে ওভারটেকিং করতে গিয়ে সেটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে বাস ড্রাইভার লাফিয়ে পড়লে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে পড়ে ও ড্রাইভার চাপা পড়ে।

তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে বাস ড্রাইভার মফিজুলকে উন্নত চিকিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন৷ সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা  এ তথ্য নিশ্চিত করেছেন।

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত, আহত ৫

আপডেট সময় : ০৬:৫১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫