ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে  সাত ইট ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৮:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১২৫ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইট প্রস্তুত ও পোড়ানো এবং ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে

আরো ৭টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার(০৬ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী  ভ্রাম্যমাণ আদালত’র অভিযান চালিয়ে জরিমানা ধার্য্য এবং পানি ছিটিয়ে ভাটার জ্বলন্ত চুল্লী নিষ্কৃয় ও ইস্কোভেটার দিয়ে তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান।

অভিযানে দণ্ডপ্রাপ্ত ইটভাটা গুলো হলো- আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকায় অবস্থিত আব্দুল হাই বাহার’র মেসার্স বাহার ব্রিক্স’র চুল্লী ভেঙ্গে দেয়া হয় এবং পানি ছিটিয়ে ভাটার জ্বলন্ত চুল্লী নিভিয়ে নিষ্কৃয় করা হয়।
খর্ণিয়া ব্রিজের উত্তর পাশে অবস্থিত শাহাজান জমাদ্দার মালিকানাধীন নুরজাহান ব্রিক্সে ২ লাখ টাকা, রানাই এলাকায় অবস্থিত মেরী ব্রিক্সে ২ লাখ টাকা, আব্দুল লতিফ জমাদ্দারের জে.বি ব্রিক্সে ২ লাখ টাকা,  আমিনুর রশিদ’র মালিকানাধীন লুইন ব্রিক্সে ২ লাখ টাকা,চহেড়া এলাকার গাজী আব্দুল হকের সেতু ব্রিক্সে ১ লাখ এবং শোলগাতিয়া এলাকায় ইকবাল জমাদ্দারের স্টোন ব্রিক্সে ২ লাখ টাকা জরিমানা সহ মোট ১১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।এ সময় অধিকাংশ ইটভাটার জ্বলন্ত চুল্লীতে পানি ছিটিয়ে নিষ্কৃয় করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার শোলমারী নদী তীরবর্তী এন,কে,বি ব্রিক্সে ৫ লাখ টাকা,এস,বি ব্রিক্সে ২ লাখ টাকা এবং সেতু ব্রিক্সে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ও শোলগাতিয়া এলাকায় ভদ্রা ও হরি নদীর চর ভরাটিয়া জমির কিছু অংশ দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইট ভাটা। ইট ভাটাগুলোর লাইসেন্স এবং পরিবেশ আধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ বেশি সময়  ধরে উত্তীর্ণ হলেও অবৈধভাবে তা পরিচালিত হয়ে আসছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ দপ্তরের এনফোর্সমেন্ট টীম, ডুমুরিয়া থানা পুলিশ এবং ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা।

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে  সাত ইট ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫