ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডুমুরিয়ায় ভ্যান চালক হত্যা মামলার ঘাতক ৫ আসামীর জবানবন্দি  

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ২৬০ বার পঠিত

ডুমুরিয়ায় ভ্যান ও ফোন চুরির জন্যই মহিদুল ওরফে মিলনকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত ৫ আসামী হত্যার দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকিয়া সুলতানার আদালতে এ দায় স্বীকার করে। ধৃত আসামীরা হলেন ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের শওকতের ছেলে রাফসান(২৩),খবির উদ্দিনের ছেলে শরিফুল (৪৫), কেশবপুরের গৌরিঘোনা গ্রামের কাজেম ফকিরের ছেলে গফুর ফকির(৪৫), খোদাবক্স সরকারের ছেলে মঞ্জুরুল সরদার(৪২) ও কক্সবাজার সদরের দক্ষিণপাহাড়তলী এলাকার নুরুল ইসলামের ছেলে এনামুল (৩০)। তথ্যপ্রযুক্তির মাধ্যমে চট্রগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে আসামীদের গ্রেফতার করে।

জানা যায়,গত ১৩ই মার্চ গোবিন্দকাটি এলাকায় একটি সুপারি বাগানে ভ্যান চালক মহিদুল ওরফে মিলনকে হত্যা করা হয়। মহিদুল কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। ঘাতকরা এসময়ে তার ভ্যান ও একটি অপ্প এনড্রয়েট ফোনটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন মিলনের পিতা ওমর আলী শেখ বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। চুরিকৃত সেই ফোনটি নোয়াখালী এলাকায় জনৈক এক ব্যাক্তির কাছে বিক্রি করে।

ডুমুরিয়ায় ভ্যান চালক হত্যা মামলার ঘাতক ৫ আসামীর জবানবন্দি  

আপডেট সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫