ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডুমুরিয়ায় ইট ভাটায় অভিযানে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা) :
  • আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২১১ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ইট ভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের শােলমারি এলাকায় অবস্থিত এসবি ব্রিকস,সেতু ব্রিকস ও এন কেবি ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানা গেছে, ইট ভাটাগুলােতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এস,বি ব্রিকসকে ২ লাখ, এন কেবি ব্রিকসকে ৫ লাখ টাকা এবং সেতু ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। 

অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমান,ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ আদালত পরিচালনায় সহযােগিতা করেন।
 
অভিযান পরিচালনা প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান বলেন, আইন কানুন,নিয়ম-নীতিমালা ভঙ্গ করে পরিচালিত প্রত্যেকটি ইট ভাটায় জিরো টলারেন্স নীতিতে ও জনস্বার্থে আগামীতে এমন অভিযান পরিচালনা করা হবে।

ডুমুরিয়ায় ইট ভাটায় অভিযানে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫