ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়ায় ইউপি সদস্যকে লাঞ্চিত ও সংখ্যালঘুদের উপর নির্যাতনর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া (খুলনা) :
  • আপডেট সময় : ০২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবারে সমাজ সেবক এরশাদ আলী সরদারের সভাপতিত্বে সচেতন এলাকাবাসীর আয়োজনে, ডুমুরিয়ার গজালিয়া আঞ্চলিক সার্বজনিন দূর্গামন্দির চত্তরে উপজেলার মাগুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন কর্মসূচী পালন করে।
মানব-বন্ধন চলাকালে বিক্ষোভকারীরা খোরের আবাদ গ্রামের ইউনুছ আলী সরদার ও তার ভাই লাভলু সরদার, বাবলু সরদার ও স্ত্রী রুখছানা বেগমের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য রাখেন।

বিক্ষুদ্ধ বক্তারা বলেন, গত বোরো মৌসুমে ধান চাষাবাদের সময় খোরের আবাদ,গজালিয়াসহ কয়েকটি বিলে স্লুইস গেট দিয়ে চিলা নদীতে থেকে লবন পানি তোলাকে কেন্দ্র করে স্হানীয় প্রভাবশালী ইউনুস আলী সরদার গংরা রোপা বোরোধান চাষ ব্যাহত ও কৃষকের ব্যাপক ক্ষতি সাধন করে।

এ নিয়ে তাদের সাথে এলাকার সাধারণ মানুষের ব্যাপক দ্বন্দ্বের সৃষ্টি হয়।
যদিও প্রশাসনের হস্তক্ষেপে বিলে লবন পানি উত্তোলন বন্ধ করা হলেও এ নিয়ে পক্ষ বিপক্ষ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো।

তারই জেরে গত ১৪ আগস্ট ভুক্তভোগী স্হানীয় ইউপি সদস্য বিবেকানন্দ বৈরাগী নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদারতলা বাজারে যাচ্ছিলেন।

এ সময় তিনি এলাকার চিহ্নত ত্রাস, ভূমিদস্যু,চাঁদাবাজ বহুল আলোচিত ইউনুস
সরদারের বাড়ির সামনে পৌঁছালে তার স্ত্রী রুমানা সুলতানা (৪২) ইউপি সদস্যের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ,টানাহেঁচড়া করে মারপিট করতে উদ্যাত হওয়াসহ তাকে চরম ভাবে লাঞ্চিত ও ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এহেন ন্যাক্কার জনক ঘটনায় রীতিমতো অতিষ্ঠ হয়ে উপায়ান্তর না দেখে এসব অত্যাচার নির্যাতণের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সোমবার ভুক্তভোগী
ইউপি সদস্য বাদী হয়ে রুমানা সুলতানার বিরুদ্ধে, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের করার পরও কোন প্রতিকার না পেয়ে এসব অত্যাচার নির্যাতন বন্ধে তারা রাস্তায় নেমেছেন। এর আগে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে ডুমুরিয়ার গজালিয়া আঞ্চলিক সার্বজনিন দূর্গামন্দির চত্তর এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।

এসময় বক্তব্য রাখেন সমাজসেবক সুজিত মন্ডল,ভুক্তভোগী ইউপি সদস্য বিবেকানন্দ বৈরাগী,চপলা বৈরাগী,বন্ধনা গোলদারসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

ডুমুরিয়ায় ইউপি সদস্যকে লাঞ্চিত ও সংখ্যালঘুদের উপর নির্যাতনর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩