ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা হত্যার মূল আসামি স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১০৬ বার পঠিত

ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা এস এম শামীম হত্যার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে 

ডুমুরিয়া থানা পুলিশ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে

গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের সময় বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার তিন তলায় নৃশংসভাবে হত্যা হন। হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। পরদিন তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

ভিকটিমের মা, অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম, গত রোববার (২৪ আগস্ট) অজ্ঞাতনামা আসামী হিসেবে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে পুলিশ ও র‍্যাবের একাধিক ইউনিট তদন্তে নামে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন, ‘শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা হত্যার মূল আসামি স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫