ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়ায় অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল বয়ারশিং-আঁধারমানিক পানিতে নিমজ্জিত 

জাহাঙ্গীর আলম (মুকুল)- ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২৩২ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় টানা কয়েক দিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ফের প্লাবন দেখা দিয়েছে বয়ারশিং ও আঁধারমানিক গ্রাম। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে গ্রামের রাস্তাঘাট,বসত বাড়ি  শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েক হাজার মৎস্য ঘের। গত কয়েক বছর যাবত বর্ষা মৌসুমে এ ধরনের ভাগান্তিতে পড়ে আসছে দুই গ্রামের অন্তত ৫/৬শত পরিবার। 

জলাবদ্ধতা নিরসনে আঁধারমানিক এলাকায় অতিদ্রুত একটি স্লুইসগেট নির্মাণের দাবি এলাকাবাসীর। 

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার আটলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওতাধীন আঁধারমানিক ও বয়ারশিং গ্রাম দুইটি। প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকায় সামান্য বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়। 

এলাকায় প্রায় ১ হাজার একর জমি রয়েছে। যেখানে বসতি, ফসলি জমি ও মৎস্য ঘের রয়েছে।

কিন্তু পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকার কারণে প্রতিবছরই ভোগান্তিতে পড়তে হয় এলাকার বসবাসরত মানুষদের।

একদিকে বৃষ্টির পানি অন্যদিকে অবৈধ ভাবে উঠানো নদীর  জোয়ারের পানিতে তলিয়ে একাকার হয়ে পড়ে এ অঞ্চলের বিস্তির্ণ এলাকা। 

আঁধারমানিক একেবিকে মাধ্যমিক বিদ্যালয়টিও পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। বয়ারশিং গ্রামের সরোজ মন্ডল জানান, একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে সুন্দরবুনিয়া ও খলশীবুনিয়া এলাকার কিছু অসাধু ঘের ব্যবসায়ী তাদের মাছ চাষের সুবিধার্থে বিলে জোয়ারের পানি প্রবেশ করানোর কারণে ব্যাপকভাবে প্লাবন দেখা দিয়ে থাকে প্রতি বছর।
একই এলাকার শ্যামল মন্ডল জানান, পানিতে তলিয়ে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির চাপে এলজিইডি কর্তৃক সদ্য নির্মাণাধীন রাস্তাটি কয়েক জায়গায় ভেঙে গেছে। এতে সর্বসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।   

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন জানান, পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় অঞ্চলটি সামান্য বৃষ্টিতই প্লাবিত হয়। তালতলা রেগুলেটরের মুখে পলি ভরাট হওয়ার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। আপদকালীন সময় দ্রুত পানি নিষ্কাশনের জন্য আঁধারমানিক ওয়াপদায় পাইপ বসানো সম্পন্ন করা হয়েছে। এখান দিয়ে পানি নিষ্কাশন হলে আশাকরি দুই-একদিনের মধ্যই পানি কিছুটা হলেও কমবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন গত শুক্রবার ১১ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তিনি নির্দেশনা দিয়েছেন অতি দ্রুত গেটের মুখের পলি অপসারণর করার জন্য। আর যারা মাছ চাষের সুবিধার্থে জোয়ারের পানি বিলে প্রবেশ করাইছে তাদেরকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন।

ডুমুরিয়ায় অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল বয়ারশিং-আঁধারমানিক পানিতে নিমজ্জিত 

আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫