ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি-গ্রেপ্তার- ৩

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৭৭ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ব্যাবসায়ীর কাছে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যটলিয়ন (র‌্যাব-৪)। গ্রেফতার আসামিরা বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয়ও দিতো বলে জানা গেছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৪অক্টোবর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করে। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তাররা হলেন-সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মো আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুর জেলার সালথা থানার মো. শামীম (৪৫) ও আশুলিয়ার ইয়ারপুর মন্ডলপাড়া এলাকার মো. কাহিরুল ইসলাম ওরফে খাইরুল (৪৫)।

ভুক্তভোগী হলেন- আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার ইলেকট্রনিক মেকানিক মফিজ শেখ (৫৫)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগীর দোকানে গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ট্রেড লাইসেন্স আছে কিনা দেখতে চায়।

পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। কথাবার্তায় সন্দেহ হলে চাঁদার টাকা পরদিন দিতে স্বীকার করেন ভুক্তভোগী। পরে সেদিন ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করলে ভুক্তভোগীর সন্দেহ হলে তিনি তাদের পরিচয় পত্র দেখতে চান। পরে ডিবি পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে র‍্যাবের টহল দলের কাছে তুলে দেন ভুক্তভোগী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছিল। পরে দাবিকৃত টাকা নিতে আসলে তাদের আটক করা হয়। আসামীদের বিষয়ে খোঁজ খবর নিয়েছি। তারা সাংবাদিক পরিচয়ের আড়ালে অপকর্ম করার তথ্যও পেয়েছি।

ট্যাগস :

ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি-গ্রেপ্তার- ৩

আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩