ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডা.হীরালাল বিশ্বাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান

ওয়ালী নেওয়াজ বাবু,ফরিদপুর:
  • আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২৯৩ বার পঠিত

বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক প্রয়াত ডা. হীরালাল বিশ্বাসের সৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ৪র্থ ডা. হীরালাল বিশ্বাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ২০২৩ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৭মে) ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অসুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আলতাফ হোসেন, প্রাক্তন অধ্যক্ষ, সরকারী ইয়াসিন কলেজ।
বিশেষ অতিথি ছিলেন ড. বিমল কুমার বিশ্বাস, অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ। ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে ও ডা. অর্জুন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. খালেকুজ্জামান ও ডা. হীরালাল বিশ্বাস মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ডা. হীরালালের সন্তান কৃষ্ণপদ বিশ্বাস।

আলোচনা শেষে ২০২৩ সালে ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কৃতকার্যদের মধ্য থেকে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচকেরা ডা. হীরালালের বর্নাঢ্য জীবন ও নবীন হোমিওপ্যাথিক চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের আহবান জানান।

ট্যাগস :

ডা.হীরালাল বিশ্বাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান

আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩