ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডা. জোবাইদা রহমানের জন্মদিন আজ

ঢাকা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৯০ বার পঠিত

Oplus_131072

আজ ১৮ জুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। আজ তার ৫৩তম জন্মবার্ষিকী।
জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, দোয়া মাহফিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা প্রকাশ। বিএনপির অঙ্গসংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচিগুলো পালন করছে।
গতকাল সোমবার (১৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির নেতৃবৃন্দ। নেতারা বলেন, “ডা. জোবাইদা রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি সততা, শিক্ষা ও আদর্শের প্রতীক।”
উল্লেখ্য, ডা. জোবাইদা রহমান এমবিবিএস পাশ করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। চাকরিজীবনে চিকিৎসা পেশায় সুনাম অর্জনের পাশাপাশি রাজনৈতিকভাবেও তিনি সরব ও জনপ্রিয় একটি মুখ হয়ে উঠেছেন।
সাম্প্রতিক সময়ে উচ্চ আদালতের রায়ে তার সরকারি চাকরিতে পুনর্বহালের বিষয়টিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জন্মদিনে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জোবাইদা রহমান’ ট্রেন্ডিং নাম হিসেবে উঠে আসে।

ট্যাগস :

ডা. জোবাইদা রহমানের জন্মদিন আজ

আপডেট সময় : ০৯:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫