ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডাকাতের ভয়ে পদ্মা নদীতে ঝাপ দেওয়া নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২১৮ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের নিকটে গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির সময় পদ্মা নদীতে লাফিয়ে জীবন বাঁচানোর জন্য ঝাপিয়ে পড়া গরু ব্যবসায়ী দুলাল পাল (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুলাল পাল রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের অনিল পালের ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুরের বাদলপুর চর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মরদেহ সনাক্তকারী দুলাল পালের ভাই অনুকুল পাল বলেন, মঙ্গলবার (২ মে ) বিকেল ৩ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ট্রলারে গরু-ছাগল ব্যবসায়ী দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য আসে। দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদুরে স্প্রিড বোর্ডে ১৫-২০ জনের মুখোশধারী ও মুখোশ ছাড়া প্যান্ট ও লুঙ্গি পড়া ডাকাত দল এসে সবাইকে মারধর করে টাকা লুটপাট করে নিয়ে যায়। দুলাল পাল ৩ টি গরু বিক্রির টাকা নিয়ে জীবন বাঁচাতে নদীতে ঝাপ দিলেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পাওয়া গেছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএম সিরাজুল কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতের ভয়ে নদীতে ঝাপ দেওয়া গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এই ডাকাতির সাথে জড়িত ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের নিকট থেকে ডাকাতির নগদ ৩৪ লক্ষ ৬১ হাজার ৮৪২ টাকা উদ্ধার এবং তাদের ব্যবহৃত স্পীডবোট তল্লাশি করে দেশীয় আগ্নেয়াস্ত্র ৪ টি, গুলি ১১ রাউন্ড, কাটার ১টি, ছেনী ৬টি, ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডাকাতের ভয়ে পদ্মা নদীতে ঝাপ দেওয়া নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩