ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১২৮ বার পঠিত

টাঙ্গাইল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন রুমী খাতুন নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিকের বাড়িতে এ অনশন পালন করে অন্তঃসত্ত্বা ওই নারী। অপর দিকে, অন্তঃসত্ত্বা প্রেমিকার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক আলি শেখ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে অন্তঃসত্ত্বা ওই নারী টাঙ্গাইল আদালতে মামলাও দায়ের করেছেন। পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালে সিরাজগঞ্জের বগুড়া শেরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে রুমী খাতুনের সাথে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামের চান মিয়ার ছেলে আজাদ হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর তাদের পুত্র সন্তান (দেড় বছর) হয়। পরে রুমীর স্বামী আজাদ জীবিকার তাগিদে ২০২৩ সালের ৭ নভেম্বর মালয়েশিয়াতে পাড়ি জমায়।

এসময় রুমী খাতুন সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকেন। আজাদের চাচাতো ভাই আলিম শেখ আজাদের বাড়িতে আসা যাওয়া করতো। সে সুবাদে আলিমের সাথে রুমী খাতুনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। তারপর তাদের মধ্যে একাধিবার শারিরীক সর্ম্পক হয়।

এতে রুমী খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হওয়ায় শ্বশুর বাড়ির লোকজন রুমিকে ঘরে তুলতে অনীহা প্রকাশ করে। এ অবস্থায় আলিম রুমিকে বিয়ের আশ্বাস দিলেও তা করেনি।

এ নিয়ে একাধিকবার শালিসী বৈঠক হলেও কোন সুরহা হয়নি। পরে বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা রুমী খাতুন বিয়ের দাবিতে আলিমের বাড়িতে অনশন শুরু করেন। এসময় রুমী খাতুনের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় আলিম।

ট্যাগস :

টাঙ্গাইল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫