ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, বিএসএফের কাছে আটক দুই বাংলাদেশি হস্তান্তর

মো: শহিদুল ইসলাম - ঝিনাইদহ :
  • আপডেট সময় : ১১:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১১৪ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ (বিজিবি) কর্তৃক মাদকবিরোধী অভিযান ও সীমান্তে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার পৃথক দুইটি ঘটনা ঘটেছে।

বিজিবি জানায়, ৮ আগস্ট সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে মানিকপুর গ্রামের মো. সাজ্জাদের আমবাগানে হাবিলদার মো. আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামিবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিনে সকাল ৯টা ৩০ মিনিটে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ শীলবাড়ি ক্যাম্প কমান্ডার কুমিল্লাপাড়া বিওপি কমান্ডারকে জানান যে, অবৈধভাবে ভারতে অবস্থানরত এক বাংলাদেশি শিশু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়। বিজিবি পরিচয় নিশ্চিতের পর দুপুর ১টায় সীমান্ত পিলার ৬০/৪৫-আর এর কাছে শুন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে গ্রহণ করে। বর্তমানে তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার নিকট সোপর্দের প্রক্রিয়া চলছে।

পরে দুপুর ২টার দিকে জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে জানান, অবৈধভাবে ভারতে অবস্থানরত আরও এক বাংলাদেশি সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে আটক হয়েছে। বিকেল ৩টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ব্যক্তিকেও বিজিবি গ্রহণ করে এবং তাকে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, বিএসএফের কাছে আটক দুই বাংলাদেশি হস্তান্তর

আপডেট সময় : ১১:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫