ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে ৪০৬ বোতল ফেন্সিডিল সহ আটক-২

শহিদুল ইসলাম- ঝিনাইদহঃ
  • আপডেট সময় : ০৪:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৮১ বার পঠিত

১লা অক্টোবর রবিবার রাতে ঝিনাইদহের মহেশপুরে সিমান্তবর্তী এলাকা শ্যামকুড় ইউপির গুড়দহ বাজার থেকে ৪০৬ বোতল ফেনসিডিল ও পিকআপ ভ্যান সহ দু’জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে দত্তনগর পুলিশ ক্যাম্প।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিম-উল আহসান এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মুন্না বিশ্বাস ও অফিসার ইনচার্জ মহেশপুর থানার নেতৃত্ত্বে মহেশপুর থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নিরস্ত্র আশীষ দাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গুড়দহ বাজারস্থ “মা এন্টারপ্রাইজ”এর সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ত্রিপলে মোড়ানো অবস্থায় ৪০৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি নীল রং এর ACE EX2 TATA পিকআপ ভ্যান সহ ইমরান নাজির(২৪) ও মাসুম মোড়ল(৩৫) নামের দুই ব্যাক্তিকে আটক করে।

আটককৃত ইমরান নাজির যশোর জেলার শার্শা থানার পশ্চিম কোটা গ্রামের তাইজেল গাজীর ছেলে, ও অপর ব্যক্তি পিকআপ চালক মাসুম মোড়ল যশোর কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে।

এবিষয়ে মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শামীম আহাম্মেদ জানান, জব্দকৃত ৪০৬ বোতল ফেনসিডিল ও পিকআপ ভ্যান’সহ মালামালের আনুমানিক বাজার মুল্য ২১লক্ষ ২৫ হাজার টাকা হবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে ৪০৬ বোতল ফেন্সিডিল সহ আটক-২

আপডেট সময় : ০৪:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩