ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

সুজন মাহমুদ -ঝিকরগাছা,(যশোর):
  • আপডেট সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ২২৫ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় ১কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশের চৌকস টিম।

আটককৃত আসামীরা হলেন যশোর কোতয়ালী থানার তপস্বীডাঙ্গা গ্রামের হাসান আলীর ছেলে সবুজ হোসেন (২৩) ও শামছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯)।

থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকমুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের উপর ভিত্তি করে থানার এস.আই (নিঃ) সুমন বিশ্বাস, এএসআই(নিঃ) সহিদ হোসেনের নেতৃত্বে শুক্রবার সকাল ৯.৪০ মিনিটের সময় আসামীদ্বয় তাদের ব্যবহৃত একটি মটরসাইকেল যোগে উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের ছুটিপুর-ধর্মতলা রোডে যশোরের দিকে যাওয়ার পথিমধ্যে জয়রামপুর মোড়স্থ অমল চন্দ্র দত্তের দোকানের সামনে থেকে তাদেরকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলে তাহারা দ্রুত বেগে পালানোর চেষ্টা করলে মটরসাইকেলটি ব্যারিকেটের মাধ্যমে সঙ্গীয় ফোর্সের সহযোগিতা আসামীদেরকে আটক করে।
পরবর্তীতে আসামী সবুজের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন তার পিঠের ব্যাগে ১ কেজি গাঁজা রয়েছে।

আসামীদ্বের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। থানায় মামলা নং ২৮, তারিখ-২৬/০৫/২০২৩ইং।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, দুইজন আসামীকে মাদকদ্রব্য সহ আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল সকালে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩