ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিকরগাছায় বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসক’ নামাজ আদায়

সুজন মাহমুদ-যশোর:
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২৭০ বার পঠিত

প্রচন্ড দাবদাহে বিপর্যস্ত জীনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারনে নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। মানুষের মাঝে নেমে আসছে চরম দুর্ভোগ।

রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার সাধারণ মানুষ। এছাড়াও কোথাও কোথাও নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানি উত্তোলন করা যাচ্ছে না। মানুষ হাহাকার করছে খাবার পানির জন্য।

তাই বৃষ্টির আশায় যশোরের ঝিকরগাছা সদর উপজেলার লাউজানি ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসক) আদায় করেছেন গ্রামবাসী।

শনিবার (১৫ এপ্রিল) আছরের নামাজের পরে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে দুই’শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সকলে একত্রিত হয়ে এ নামাজ আদায় করেছি।

ট্যাগস :

ঝিকরগাছায় বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসক’ নামাজ আদায়

আপডেট সময় : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩