ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বোদা ও দেবীগঞ্জে ২ জনের কর্মসংস্থান

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১০১ বার পঠিত

জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি ও পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনন্য এক মানবিক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
কেবল রাজনৈতিক দায়িত্ব পালনেই নয়, সবসময় সাধারণ মানুষ ও দুর্গত পরিবারের পাশে থেকে তিনি মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

এরই ধারাবাহিকতায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে সরকারি নির্দেশনায় ‘অফিস সহায়ক’ পদে জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে নিয়োগের জন্য সুপারিশ ও উদ্যোগ নিয়েছেন তিনি। ইতোমধ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন উক্ত পদে যোগদান করেছেন। দেবীগঞ্জ উপজেলা পরিদর্শন কক্ষের জন্যও অপর এক শহীদ পরিবারের সদস্যকে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জুলাই শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে অন্তর্বর্তী সরকার ও পরবর্তীতে বিএনপি সরকারের সময়ে তিনি জুলাই শহিদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিতেন, আর্থিক সহযোগিতা সহ প্রতি মাসে তাদের আর্থিক সহযোগিতা নিজস্ব তহবিল থেকে দিয়ে আসছেন।

স্থানীয় অধিবাসীরা জানান, ফরহাদ হোসেন আজাদ এমপি সবসময়ই এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন। জুলাই শহীদ পরিবারের স্বজনদের কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টি তাঁর সেবামূলক ও মানবিক ভাবমূর্তিকে আরও একধাপ এগিয়ে নিলো।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ও মানবিক সুপারিশেই সাকোয়া ইউনিয়নের শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজকে সম্মান জানানোর ক্ষেত্রে এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”

ট্যাগস :

জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বোদা ও দেবীগঞ্জে ২ জনের কর্মসংস্থান

আপডেট সময় : ০৮:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬