ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জুলাই গণ- অভ্যুত্থান দিবস উপলক্ষে মধুখালী জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী

মো: ইনামুল খন্দকার - মধুখালি (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১১:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২১৪ বার পঠিত

Oplus_0

জুলাই গণ- অভ্যুত্থান দিবস উপলক্ষে মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে মধুখালী থানা রোড জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের ঢাকা – খুলনা মহা -সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান এর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও বাহারি সাজসজ্জায় সজ্জিত এ মিছিলে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনতার ঢল।

উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ও ঢাকা – খুলনা মহসড়ক প্রদক্ষিণ করে মধুখালী পৌরসভার মাঠ প্রাঙ্গণে মিছিলটি শেষ হয়, এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা কর্মপরিষদ এর সভাপতি ফারুক আব্দুল্লাহর সঞ্চলনায় বক্তব্য রাখেন, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা সভাপতি রাজিবুল হাসান, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইমরান খান উপজেলা ইসলামি ছাত্রশিবির এর সভাপতি সাইফুদ্দিনসহ হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিততে সমাবেশ শেষ হয়।

জুলাই গণ- অভ্যুত্থান দিবস উপলক্ষে মধুখালী জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী

আপডেট সময় : ১১:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫