জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৫০৬ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন বিএনপির অফিস কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় কৃষক দলের সাবেক সভাপতি মো: রোস্তম আলীর সভাপতিত্বে ও রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু।
সভায় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মিঠু হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সুলতান উদ্দিন আহম্মেদ, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফাহিম পারভেজ, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মৃধা প্রমুখ।




















