ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ

মো:আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৫:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২১৪ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহরের মনিরাজপুরে জামতলা মোড় মাদ্রাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

আজ রবিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক সদস্য সানাউল হক জ্যোতি প্রমূখ।

জানা যায়, জামালপুর পৌরসভার মনিরাজপুরে জামতলা মোড় মাদ্রাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ৪০ বস্তা চাল, ১৫ লিটার সয়াবিন তেল, ৫০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২৫ কেজি মসুর ডাল, ২৫ কেজি আতপ চাল, ১০ কেজি মাংস,৫ কেজি জিলাপি বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল ইসলাম জীবন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন তপন,দপ্তর সম্পাদক রশিদুল করিম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি প্রমূখ।

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৫:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩