ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে ২ ঘন্টায় কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৪২ বার পঠিত

আজ রবিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে ২৭ জনকে পাগলা কুকুর কামড়িয়েছে জামালপুরে।
জামালপুর পৌর শহরের গেটপাড়, কাচারীপাড়া,
ফুলবাড়িয়াসহ জেলা শহরের বাইরেও কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে।

একাধিক কুকুর কামড়িয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ সকাল সাড়ে দশটা বারোটার মধ্যে ২৭ জন কুকুরে কামড়ানো রুগী হাসপাতালে এসে চিকিৎসা নেয়।

হাসপাতালের রেজিস্টার অনুযায়ী এসব রোগীর বেশীরভাগ পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার, এছাড়া শহরের একাধিক এলাকার রোগীও
চিকিৎসা নিতে আসে। জানাগেছে, জামালপুর জেলা সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাক্সিন (ARV) নাই তবে RIG( Rabies immune Globulin) ইনজেকশন আছে।

জরুরী বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম রাজিব বলেন, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই, তবে রোগীদের আরআইজি দেওয়া হয়েছে।
আমরা যেহেতু জানিনা যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি-না এবং প্রত্যেকের শরীরে ক্ষত নিয়ে এসেছে তাই তাদেরকে আরআইজি দেওয়া হয়েছে।
কারও পায়ে,কারও হাতে এবং কারও শরীরে কুকুরের কামড় দেখা গেছে।
সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এসময় তিনি পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল কে সচেতন হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য আহবান জানান।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জানান,
কুকুরের ভ্যাকসিনেশন সহ অতি দ্রুত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহন করা হবে।

ট্যাগস :

জামালপুরে ২ ঘন্টায় কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে

আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩